সর্বশেষ বুধবার (৪ মার্চ) ২৮টিসহ পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এরআগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ২টি, জাজিরার (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটস ৫টি, ইউএস-বাংলা ৪টি, বিমান বাংলাদেশ ৩টি বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
আরও পড়ুন: ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র!
এদিকে আগামীকাল ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·