এদিকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত করেছে কমিটি— আগামী জুন মাস থেকেই শুরু হবে নতুন মৌসুমের দলবদল কার্যক্রম।
চলতি মৌসুমে স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সূচি অনুযায়ী, ফেডারেশন কাপের ফাইনাল হবে ১৯ মে এবং লিগের পর্দা নামবে ২৩ মে। এরপর জুনের শুরুতেই দলবদল শুরু হওয়ার কথা থাকায় মাঝের অল্প সময়ের মধ্যে স্বাধীনতা কাপ আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বাফুফে ভবনে অনুষ্ঠিত সভা শেষে পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী জানিয়েছেন, এই প্রতিযোগিতা আয়োজন নিয়ে তারা এখনও দ্বিধায় রয়েছেন।
আরও পড়ুন: ধর্মঘটের হুমকিতে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ভেন্যুকে ঘিরে অনিশ্চয়তা
‘স্বাধীনতা কাপ … আমরা (আয়োজন) করার চেষ্টা করবো। আপনারা জানেন, নির্বাচনের জন্য লিগের খেলা পিছিয়ে গিয়েছিল, যার প্রেক্ষিতে এখন স্বাধীনতা কাপ নিয়ে আমরা একটু দোদুল্যমান যে, এটা আমরা আয়োজন করতে পারব কিনা, আয়োজন করার সময় পাব কিনা। কেননা, আমাদের পরবর্তী মৌসুমের বর্ষপঞ্জিও শুরু হয়ে যাবে। তারপরও আমরা মাথায় রেখেছি; স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা করব।’
‘সূচি অনুযায়ী এটা (স্বাধীনতা কাপ) করার কথা থাকলেও … শিডিউল তো এলোমেলো হতে পারে। এখন শিডিউলটা এলোমেলো হওয়ার জন্য আমাদের একটু চিন্তাভাবনা করতে হচ্ছে যে, আমরা কখন, কীভাবে করতে পারি। যদি আয়োজন করতে পারি, আপনাদের জানাবো আর যদি না করি, সেটাও জানাব।’
শেষ পর্যন্ত যদি স্বাধীনতা কাপ মাঠে না গড়ায়, তবে ২০২৫–২৬ মৌসুম শেষ হবে কেবল চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও লিগ— এই তিন প্রতিযোগিতা দিয়েই। এর আগে আর্থিকভাবে বড় আয়োজন হিসেবে পরিচিত সুপার কাপ ইতোমধ্যেই বাতিল হয়েছে; সেই তালিকায় যুক্ত হতে পারে স্বাধীনতা কাপও।
তবে আগামী মৌসুমকে সামনে রেখে ভিন্ন পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা। পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর মতে, নতুন মৌসুমে সব টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য রেখেই খসড়া প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন: ঘানায় খেলোয়াড়দের বাসে ডাকাতদের হামলা, গুলিতে প্রাণ হারালেন ফ্রিমপং
‘জুনের ১ তারিখ থেকে দলবদল শুরু হবে। আগামী মৌসুমের জন্য আমরা সেই আগের মতো সুপার কাপ, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, চ্যালেঞ্জ কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ— সবগুলো রেখে খসড়া তৈরি করেছি। আগামী (১৯ এপ্রিল) নির্বাহী কমিটির মিটিং আছে, সেখানে এটি উপস্থাপন করবো। কমিটি পাস করার পর আপনাদের হাতে পৌঁছে দেবো। আগামী ২০২৬-২৭ এর পঞ্জিকা, কখন কী খেলা, কখন দলবদল— সবকিছু নিয়ে আমাদের মোটামুটি একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে।’
চলতি ফেডারেশন কাপের গ্রুপ পর্ব এখনও শেষ না হলেও নকআউট পর্বের প্রস্তুতি এগিয়ে নিয়েছে আয়োজক কমিটি। ড্রয়ের মাধ্যমে ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যু।
সিদ্ধান্ত অনুযায়ী, কোয়ালিফায়ার্স টু ফাইনাল-১ এবং ৩ নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। আর কোয়ালিফায়ার্স টু ফাইনাল-২ এর লড়াইটি গড়াবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। একই ভেন্যুতে ফাইনাল হবে ১৯ মে।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·