পহেলা বৈশাখের আগে ছায়ানটের সংবাদ সম্মেলন

৩ দিন আগে
আসন্ন পহেলা বৈশাখের প্রভাতী অনুষ্ঠান উপলক্ষে, বৈশাখী অনুষ্ঠানের আয়োজনসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয় নিয়ে ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন বক্তারা।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ‘শঙ্কা ছাড়া অভয়মনে গান করতে চাই। ভবনে হামলা হওয়ার এক সপ্তাহের মধ্যেই উঠে দাঁড়িয়েছি। বরাবরের মত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে, আসন্ন আয়োজনে আমরা তাদের পূর্ণ সহায়তা পাব বলে বিশ্বাস রাখি।’

 

আরও পড়ুন: নববর্ষে ছায়ানটের আয়োজন


সভাপতি ড. সারোয়ার আলী বলেন, ‘সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্ন হয় সেটিই আমাদের আকাঙ্খা। বোমা হামলার যে রায় বেরিয়েছে সেটি আংশিক রায়। রায়ের সময় আদালতে আমাদের সাক্ষ্য গ্রহণ হয় নি, কোনো পরামর্শও নেয়া হয় নি।’

 

আরও পড়ুন: চৈত্রের শেষ প্রহরে দেশজুড়ে উৎসবের ছোঁয়া

]]>
সম্পূর্ণ পড়ুন