পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব ফেলবে না: তথ্য উপদেষ্টা

২২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে (পশ্চিমবঙ্গ) যে দলই ক্ষমতায় আসুক না কেন, তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

 

জাহেদ উর রহমান বলেন, 

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপির জয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না। সেখানে নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘সুন্দর সহযোগিতামূলক’ থাকবে বলেই আমার বিশ্বাস।

 

তিনি আরও বলেন, আমরা যেটা বলতে চাই, ভারত পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে তার যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আমাদের যে ইন্টারেকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না।

 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক, আমাদের পররাষ্ট্র নীতি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

বাংলাদেশের লাগোয়া রাজ্যটিতে টানা দেড় দশক ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে।

 

এ নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ বা বিবৃতি আছে কী না এদিন জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে।

 

তিনি বলেন, 

এটা (পশ্চিবঙ্গের নির্বাচন) নিয়ে কোনো অবজারভেশন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচন, যারা জিতবেন, যেই জিতুক প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সঙ্গেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না। যেমন ধরুন, আমাদের তিস্তা চুক্তি একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয় আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে। তবে ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে…হ্যাঁ আমরা যেহেতু আমাদের একদম প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত রাজ্যের সাথে আমাদের এই সম্পর্ক ইন্টারকশন এটা কনটিনিউ করবে।

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, এটা নিয়ে আসলে হয়ত প্রশ্নটা এই কারণে আসে যে, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সব এক ধরনের পলিটিক্যাল রেটোরিক।

 

]]>
সম্পূর্ণ পড়ুন