পরনে সাদা পাঞ্জাবি, ধাক্কাপাড়ের কোরা ধুতি আর গলায় গেরুয়া উত্তরীয়। মোদির সাজে স্পষ্ট বাঙালিয়ানা। মুখে জয়ের চওড়া হাসি। আগেই বলেছিলেন, ২০২৬-এর বিধানসভায় ২শ’র বেশি আসনে জয়ী হবে তাদের দল। এখন সেই জয় প্রায় নিশ্চিত।
পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাতে তাদেরই ‘ঘরের ছেলে’র সাজে সেজে উঠেছেন মোদি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি
কেবল রাজনীতিতেই নয়, মোদি বরাবরই নিজের সাজপোশাক নিয়ে বেশ সচেতন। কলকাতায় নির্বাচনী প্রচারে এসে নৌকাবিহার করেছিলেন তিনি। সেখানে পাঞ্জাবির সঙ্গে শাল জড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন।
সেই ছবি ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষ আসে, এই গরমেও শালের কী প্রয়োজন পড়েছে প্রধানমন্ত্রীর? মোদি সেই বিষয় নিয়ে মুখ খোলেননি। সাজপোশাকে নিজের পছন্দকেই সবার আগে রাখেন তিনি।
উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, ভারতের যে রাজ্যেই যান না কেন, কোনো বিশেষ উপলক্ষে সেই রাজ্যের বেশভূষায় সেজে বার বারই জনগণকে চমকে দিয়েছেন মোদি।
কখনও তার পাগড়ি, কখনও আবার গায়ে জড়ানো শাল ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে। পশ্চিমবঙ্গের জয়ের বিষয়ে এবার আত্মবিশ্বাসী ছিলেন মোদি। সম্ভবত আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন পোশাক-আশাক।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ নির্বাচন: নিজ আসনেই কি হারছেন মমতা?
জয়ের পথ নিশ্চিত হতেই একেবারে বাঙালিবাবু সেজে হাজির হলেন মোদি।
সূত্র: আনন্দবাজার
]]>
১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·