নিউইয়র্কে একটি কিট উন্মোচন অনুষ্ঠানে, পুমা ফুটবরের সঙ্গে আয়োজিত এক প্রচারণায় ‘উইনার স্টেজ অন’ ধরনের একটি বাছাই খেলায় অংশ নেন কোয়ারেসমা। সেখানে একে একে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে বেছে নিতে বলা হয় তাকে।
শুরুর দিকে তালিকার শীর্ষে ছিলেন আর্লিং হলান্ড। ধারাবাহিকভাবে তিনি পেছনে ফেলেন মোহামেদ সালাহ, ভিনিসিউস জুনিয়র ও জুদ বেলিংহ্যামের মতো তারকাদের। এমনকি সৃজনশীল মিডফিল্ডার পেদ্রি ও ফ্লোরিয়ান উইর্টজও তাকে টপকাতে পারেননি।
আরও পড়ুন: ভিনিসিউসকে ‘নেইমার’ ভাবা বন্ধ করতে হবে
তবে পরিস্থিতি বদলে যায় যখন প্রতিযোগিতায় আসে লামিন ইয়ামালের নাম। হলান্ডের সঙ্গে তুলনায় এক মুহূর্ত দেরি না করে কোয়ারেসমা বলেন, ‘লামিন।’ পরবর্তীতে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করা হলেও নিজের অবস্থান বদলাননি তিনি—‘ওহ, লামিন,’—স্পষ্ট জবাব তার।
এরপর লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, মাইকেল ওলিস ও ক্রিস্টিয়ান পু্লিসিকদের বিপক্ষেও একইভাবে এগিয়ে থাকেন ইয়ামাল।
চলতি মৌসুমে ইয়ামাল দারুণ ছন্দে আছেন। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার হয়ে ৪০ ম্যাচে ২১ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন এই তরুণ।
আরও পড়ুন: বিশ্বের একমাত্র ক্লাবের বিস্ময়কর যাত্রা: ভবিষ্যতে গিয়ে খেলে, অতীতে ফিরে আসে
মাত্র ১৮ বছর বয়সেই দারুণ সব পারফরম্যান্সে ইতোমধ্যে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে ইয়ামাল। কোয়ারেসমার মতো কারিগরি দক্ষতার জন্য খ্যাত একজন সাবেক তারকার কাছ থেকে এমন স্বীকৃতি, তরুণ এই উইঙ্গারের উত্থানকেই আরও জোরালোভাবে সামনে নিয়ে এলো।
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·