পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

১ মাস আগে
‎ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল।

 

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে হেনস্তা করার জন‍্য সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তী তিনি প্রশাসনের জিজ্ঞাসাবাদে অসুস্থ পড়লে তাকে রংপুর মেডিকেল ভর্তি করা হয়। সৈয়দপুর প্রশাসন বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছেন।

 

আরও পড়ুন: ব্যালটে সিল মারার প্রস্তুতির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, যা জানাল প্রশাসন

 

‎এসময় তিনি বলেন, সারাদেশে জামায়াতের যে গণযোয়ার সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক পরিকল্পিভাবে একটি গ্রুপ মিথ‍্যা অপবাদ ও প্রচারণা সৃষ্টি করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে। এছাড়াও তার নিরাপত্তার জন‍্য সার্বক্ষণিক মেডিকেল পুলিশ রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। যেহেতু প্রশাসন নিয়ে এসেছিলেন তারা তার নিরাপত্তার জন‍্য যেন কোনো তৃতীয় পক্ষ যাতে তার ক্ষতি করতে না পারে সেজন্য প্রশাসন রয়েছে। উনি একজন সন্মানিত জেলা আমির এ কারনে তৃতীয় কোন ব‍্যক্তি যাতে ওনার ক্ষতি করতে না পারে এজন্য পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তার জন‍্য আছেন।

 

আরও পড়ুন: ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের

 

তার শরীরে অবস্থা সম্পর্কে জানতে চাইলে মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল বলেন, সে ঘুমের মধ্যে আছে আমরা তার সাথে কোনো কথা বলতে পারছি না। পরীক্ষা-নিরীক্ষা চলছে আগামীকাল রিপোর্ট আসবে। পরবর্তী করনীয় কি হবে সেটা চিকিৎসকরা জানাবেন। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। 

 

এসময় রংপুর মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন