সোমবার (২ জানুয়ারি) পদ্মায় নদী থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়ার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ডুবে নিখোঁজ হয় ওই ছাত্র।
জানা যায়, ঘুরতে গিয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নামেন এমআইএসটির ছাত্র আবু নাঈম (২৩), তানভির (২১) ও সোহান (২১)। এ সময় তানভির ও সোহান উঠে এলেও নাঈম পানিতে ডুবে নিখোঁজ হন। এদিন তানভিরকে তার বন্ধুরা আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন: পদ্মা নদীতে নেমে এমআইএসটির ছাত্র নিখোঁজ, আহত ১
ওই দিন হাসপাতালে তানভিরের বন্ধুরা বলেন, শনিবার কয়েজন বন্ধু মিলে মাওয়া এলাকায় ঘুরতে যান। তারা সবাই ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র শিক্ষার্থী। এদের মধ্যে নাঈম, তানভির ও সোহান গোসল করার জন্য পদ্মা নদীতে নামেন। এ সময় নাঈম পানিতে ডুবে নিখোঁজ হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতুর যে খুঁটি সামনে নাঈম নিখোঁজ হয়েছিলেন সোমবার দুপরে ওই জায়গার পাশাপাশি স্থান থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করেন ডুবুরি জিসান।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·