রোববার (২৬ এপ্রিল) সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
শেখ রবিউল আলম বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার গত ১৬ বছর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীন ৩টি মেগা প্রকল্প গ্রহণ করেছে।
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে প্রাক্কলিত ব্যয় ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা। এই প্রকল্পে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে চারবার।
আরও পড়ুন: দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী
কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে প্রাক্কলিত ব্যয় ছিল ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা। এই প্রকল্পে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে দুইবার।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে প্রাথমিক পর্যায়ে প্রাক্কলিত ব্যয় ছিল ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা। এই প্রকল্পে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে একবার।
মন্ত্রী জানান, এ সকল প্রকল্প ওয়ারী অনিয়ম, দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সূত্র বাসস
]]>

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·