পটুয়াখালীতে সাকিল মৃধার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
পটুয়াখালী বাউফল উপজেলার আদাবড়ীয়া ইউনিয়নের মো. সাকিল মৃধাকে হাত পা বেঁধে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় আদাবাড়িয়া ইউনিয়নের মীল ঘরের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী।

 

মানববন্ধনের বক্তারা বলেন, এই নির্মমভাবে হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। এবং অবিলম্বে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন হবে।

 

আরও পড়ুন: এক যুগ ধরে বন্ধ, পটুয়াখালী পলিটেকনিকের ছাত্রাবাসটি চালু হবে কবে?

 

উল্লেখ্য, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর  ২টার দিকে মিলঘর এলাকার পকুর থেকে স্থানীয় এক যুবকের হত পা বাঁধা অবস্থায় ভাসমান মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।

 

নিহত মো. সাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।

 

এই ঘটনায় নিহত বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

 

এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে, পুলিশ একজনকে আটক করেছে। এবং অতি দ্রুত যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন