পটুয়াখালীতে শ্বশুরবাড়িতে জামাইয়ের হামলা, আহত ৬

১ সপ্তাহে আগে
পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে শ্বশুরবাড়ির সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাই মো. দেলোয়ারকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন: শাবনুর (২২), মুক্ত (২৫), নাজমা (৩৫), হোসেনা (৫৫), জুয়েল (২৫) ও সোহেল (২৭)। তারা সবাই অভিযুক্তের শ্বশুরবাড়ির আত্মীয় এবং একই এলাকার বাসিন্দা।


আরও পড়ুন: বরিশালে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কলেজছাত্রের


আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দেলোয়ারের সঙ্গে চাচা শ্বশুরবাড়ির বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বসে। বৈঠকে ভুক্তভোগীরা নিজেদের পক্ষে বক্তব্য দিলে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হঠাৎ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।


আরও পড়ুন: আদালতের ১৪৫ ধারা জারি থাকার পরও জমিতে গাছ কাটার অভিযোগ, হামলায় আহত ৩


ঘটনায় প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ ও উদ্ধারকারী ইসমাইল গাজী জানান, সালিশে সত্য ঘটনা তুলে ধরার পরই দেলোয়ার ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।


খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।


এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত একাই ছয়জনকে কুপিয়ে আহত করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন