স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন (২৮) নিহত হন। দুপুর ২টার দিকে গরুকে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম (৫৫) বজ্রপাতে প্রাণ হারান।
এছাড়া একই সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫) নিহত হন। এর আগে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) বজ্রপাতে নিহত হন।
অন্যদিকে গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ৫০টিরও বেশি গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন: বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি ও বজ্রপাত চলাকালে নিরাপদ আশ্রয়ে না গিয়ে বাইরে অবস্থান করায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, নদীতে ভাসছিলো মরদেহ
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·