বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগের মধ্য থেকে অর্ধকোটি টাকা পাওয়া যায়।
আরও পড়ুন: পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে খুন ও সহিংসতা
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের হাতাহাতি
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
]]>

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·