সোমবার (৩০ মার্চ) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, প্রয়াত আবু তাহের কাসেমী দ্বীনি শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: কোরআনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কওমি মাদ্রাসা: ধর্মমন্ত্রী
মরহুম আবু তাহের ২০২৪ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৫ সালের অক্টোবরে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ'র চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ'র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম আবু তাহের কাসেমি সোমবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·