পটিয়া মাদরাসায় নতুন মুহতামিম নিয়োগ

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের প্রসিদ্ধ দীনি বিদ্যাপীঠ পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার মুহতামিম পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদীকে নতুন মুহতামিম হিসেবে মনোনীত করেছে মজলিসে শূরা।

সোমবার (৩০ মার্চ) সাবেক মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তেকালের পর পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে একইদিন রাতে অনুষ্ঠিত শূরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এছাড়া মাদরাসার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হককে সদরে মুহতামিম, মাওলানা যাকারিয়া আযহারীকে নায়েবে মুহতামিম এবং মাওলানা উসামা হারুনকে মুঈনে মুহতামিম হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের কাসেমীর ইন্তিকাল

 

মাওলানা আবু তাহের নদভীর জানাজার পূর্বে চট্টগ্রামের নানুপুর মাদরাসার মুহতামিম ও পটিয়া মাদরাসার শূরা সদস্য মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

 

মাদরাসা সূত্রে জানা গেছে, রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত জামিয়ার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 

নতুন নিয়োগের মাধ্যমে মাদরাসার চলমান কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন