পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২ গরু

৬ দিন আগে
পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ ২টি গরু জব্দ করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) গভির রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

 

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামেরঘাট পেয়ারা বাগান নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ পিস শাড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে। যার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

 

আরও পড়ুন: পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা

 

এদিকে, বড়শশী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৭৮/৭ এস থেকৈ আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা নামক স্থানে ভারতীয় ২টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করে জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

 

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম সময় সংবাদকে বলেন, সীমান্ত নিরাপত্তায় এবং চোরাচালার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে ভারতীয় শাড়ি ও গরু জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন