বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা রোডের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে জানিয়ে, ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·