সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মজুত ও পাচার ঠেকাতে সোমবার বিকেল পাঁচটার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ সময় একটি ভ্যান ও ট্রাক্টরে রাখা ৯টি ব্যারেল থাকা ১ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মালিক পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এর প্রায় ঘণ্টা খানেক পর একই উপজেলার কলবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় একটি ট্রাক থেকে ২৮ টি ব্যারেলে থাকা ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তেলের মালিক খায়রুল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সময় সংবাদকে জানান, দুটি অভিযানের পর জব্দ করা জ্বালানি তেল(ডিজেল) খুলনার ডুমুরিয়া ও হরিনটানা এলাকা থেকে সংগ্রহ করে কালিয়া এলাকায় অবৈধ মজুদের উদ্দেশ্য আনা হয়েছিল। কালিয়া ফিলিং স্টেশনের জিম্মায় জব্দকৃত ডিজেল রাখা হয়েছে। পরবর্তীতে এসব তেল ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ (৭ লাখ ১৩ হাজার ২৮৬ টাকা) রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·