সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬
দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরইমধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ঘের পর সবশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় খলিল শেখ (৬৫) তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০) ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ (৩৫) ঘটনাস্থলে মারা যান। প্রতিরোধের মুখে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন।

১ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·