শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) নৌবাহিনীর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জ্ঞপ্তিতে জানানো হয় যে, ভোরে টেকনাফ পৌরসভাধীন নাইট্যংপাড়া এলাকায় নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এতে মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়।
এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে জুনায়েদ ওরফে মুন্নার বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ৬ কোটি টাকা মূল্যের ১২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ০৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, উল্লিখিত মাদক, অস্ত্র ও গোলা রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রাখা হয়েছিলো বলা হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরদিকে আলাদা আরেকটি অভিযানে বরগুনার বামনা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়।
এসময় ইয়াবা, গাজা, মাদক সেবনের সরঞ্জামাদি, মোবাইল ফোন, নগদ ৬৪,৪৮০ টাকা জব্দ করা হয়। এছাড়াও, অন্য একটি অভিযানে ভোলার দৌলতখান হতে ১০টি ককটেল ও ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫,০০০ নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
]]>

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·