রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলা সদর বাজার ঘাটের মনোবাবুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হানিফ মিয়া বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে।
মৃতের স্বজন ও এলাকাবাসী জানায়, নৌকায় নবীনগর থেকে উরখুলিয়া যাচ্ছিলেন মোহল্লা এলাকার খাঁ বাড়ির মোহাম্মদ খাঁ’র ছেলে এলেম খাঁ। এ সময় নৌকায় বসার স্থান নির্ধারণ নিয়ে এলেমের সঙ্গে কথা কাটাকাটি হয় উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে হানিফ মিয়ার। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এসময় এলেম খাঁ’র ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় চলছিল সালিশ, ফের দেয়াল ধসে আহত ৩
নিহতের স্ত্রী শারবানু বেগম বলেন, ‘আমরা মেয়ের বাড়িতে যাওয়ার সময় নৌকায় বসা নিয়ে আমার স্বামীর সঙ্গে তর্কবির্তক শুরু করে এলেম খাঁ নামে এক ব্যক্তি। এক পর্যায়ে ওই ব্যক্তি আমার স্বামীর কলার চেপে ধরে বুকে কিল ঘুষি মারে। এসময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে তিনি মারা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·