বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জের ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে জিআই পাইপসহ তাকে আটক করা হয়। আটকের পর তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করা হয়।
ভিডিওতে দেখা যায়, একটি দোকানের ভেতরে বেশ কিছু সবুজ ও সাদা রঙের জিআই পাইপসহ ওই যুবককে ঘিরে রেখেছে উত্তেজিত জনতা। জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেন, পাইপগুলো দলীয় পতাকা টানানোর জন্য আনা হয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করেন, নির্বাচনের সমস্ত প্রচারণা শেষ হওয়ার পর নাশকতার উদ্দেশ্যেই এসব পাইপ বা লাঠি জড়ো করা হয়েছিল। ভিডিওতে জনতাকে বলতে শোনা যায়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: নোয়াখালীতে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য
পরে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ওই যুবককে আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয় এবং পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
]]>
১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·