নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

২ দিন আগে
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রোববার (৩ মে) বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন।


এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দেন।


অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু


মো. বরকত উল্লাহ বুলু জানান, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


সম্প্রতি পাঁচ বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়, এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

]]>
সম্পূর্ণ পড়ুন