শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সহ-সভাপতি জিটিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, সাংগঠনিক সম্পাদক মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার, কার্যনির্বাহী সদস্য এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফিরোজ উদ্দিন ও এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল।
আরও পড়ুন: সাংবাদিকদের যত রকম অসুবিধা আছে তা নিয়ে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী মিল্লাত
ইফতার মাহফিলের পূর্বে জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, প্রয়াত সাংবাদিক এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·