শনিবার (২ মে) মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
ঘোষিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন রকি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি স্থান পেয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।
দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণা করায় নোয়াখালী জেলা ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সাধারণ কর্মীদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব জেলার প্রতিটি ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাহসী ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এই কমিটি।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল
দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিটি ইউনিটে যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, তিনি বিগত দিনেও শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচি পালন করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন। তার ওপর আস্থা রাখার জন্য তিনি কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·