নেত্রকোনায় লরিচাপায় প্রাণ গেল নারীর

৪ সপ্তাহ আগে
নেত্রকোনায় মাটিবাহী দ্রুতগতির লরিচাপায় মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া সড়কের নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রেন্টিতলা মোড় এলাকায় নেত্রকোনা-কেন্দুয়ায় সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।


নিহত মঞ্জুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মুরশেদ আলমের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিবোঝাই একটি লরি সকালে কেন্দুয়া যাচ্ছিলো। এ সময় ধান ভাঙতে সড়ক পার হচ্ছিলেন মঞ্জুয়ারা। কিন্তু দ্রুতগামীর লরিটি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আরও পড়ুন: কুমিল্লায় লরিচাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।


তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন