নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলার কৃষক সুধীর দাস (৪৩) এবং দুর্গাপুর উপজেলার রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজন্তি হাওরে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন কৃষক সুধীর দাস। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে জমিতেই পড়ে থাকেন। পার্শ্ববর্তী কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুধীর দাস চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আকাশ মিয়া নামে এক যুবক। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমে গেলে স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। নিহত আকাশ ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দীন ও দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিয়ম অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·