নেত্রকোনায় প্রাইভেট কারের চাপায় যুবক নিহত

৩ সপ্তাহ আগে
নেত্রকোনার পূর্বধলায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় আশিক মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক প্রাইভেট কারটি নিয়ে চালক পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক পূর্বধলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন আশিক মিয়া। এ সময় দুর্গাপুরগামী একটি প্রাইভেট কার হঠাৎ তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হওয়ার আগেই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

আরও পড়ুন: নেত্রকোনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ খুন

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন