নেত্রকোনায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

৪ সপ্তাহ আগে
নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই একটি হ্যান্ড ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সজুদুল হক (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ছোছাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সজুদুল হক ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।


আহতরা হলেন: নিহতের নাতি আনাস (১০) ও মোফাজ্জল (২৮)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ডেওটুকুন থেকে পূর্বধলা বাজারের দিকে মোটরসাইকেল যোগে তিনজন যাচ্ছিলেন। এ সময় মূল সড়কে একটি ইটবোঝাই হ্যান্ড ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সজুদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। একই মোটরসাইকেলে থাকা অপর দুজন আহত হলে স্থানীয়রা এসে উদ্ধার করে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আরও পড়ুন: বরিশালে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু
 

সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন