সরকারি জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন, তদন্ত কমিটি অবশ্যই স্বাধীন, সর্বস্তরের জনসমর্থনপ্রাপ্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে।
বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সমাবেশে ভাষণ দিয়ে বলেন, তদন্ত কমিটি গঠন কোনো ডান-বাম রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্ব।
লাপিদ বলেন, ‘যে সরকার জবাবদিহিতা এড়াতে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে, তাদের শাসন করা বন্ধ করা উচিত। এটি ইসরাইলের জনগণের জন্য একটি পরীক্ষা।’
আরও পড়ুন: ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
সরকারের বিরুদ্ধে জনসাধারণের অর্থের অপব্যবহার এবং জনমত প্রভাবিত করার অভিযোগও তোলেন ইয়ার লাপিদ। বলেন, সাম্প্রতিক বাজেটে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্বাভাবিক হারে বরাদ্দ পেয়েছে। অন্যদিকে, যারা রাষ্ট্রের সেবা করেছেন এবং কর পরিশোধ করেন, সেই সাধারণ নাগরিকদের প্রয়োজন উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে বিভিন্ন ব্যানার নিয়ে তেল আবিবের প্রধান সড়কগুলোতে শান্তিপূর্ণভাবে মিছিল করেন বিক্ষোভকারীরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থান নেয় পুলিশ।
বলা হচ্ছে, এই সমাবেশ নেতানিয়াহুর সরকারের ওপর বাড়তে থাকা রাজনৈতিক চাপেরই ইঙ্গিত। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় নির্ধারণ ও নেতৃত্বের ভূমিকা পুনর্মূল্যায়নের দাবিতে রাজনীতিক ও নাগরিক সমাজের পক্ষ থেকে ধারাবাহিক আহ্বান জানানো হচ্ছে, যা ইসরাইলি সমাজে গভীর প্রভাব ফেলেছে।
সূত্র: রয়া নিউজ
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·