৩৪ বছরে পা রাখা নেইমার গত সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। গত ২২ ডিসেম্বর বাঁ হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাস সারাতে তার আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি।
ক্যাম্পেওনাতো পাউলিস্তা লিগে রোববার ক্লাব নোরোয়েস্তের বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠলেও, কোচ ভইভোদা সেই আলোচনায় পানি ঢেলে দিয়েছেন। তিনি বলেন, ‘সে এখন দলের সঙ্গে অনুশীলন করছে। কিন্তু নেইমারের মতো একজন খেলোয়াড়, যার সামনে বড় লক্ষ্য রয়েছে, তার জন্য পুরোপুরি ফিট হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাকে তাড়াহুড়ো করে মাঠে নামাব না।’
আরও পড়ুন: আল হিলালের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন বেনজেমা
ভইভোদা আরও বলেন, ‘নেইমার পুরোপুরি নিবেদিত। সে যখন মাঠে ফিরবে, তখন সবাই যেভাবে তাকে দেখতে চায়, ঠিক সেভাবেই পারফর্ম করতে পারে। তার লক্ষ্য বিশ্বকাপ। এজন্য তাকে অনুশীলন করতে হবে, দ্বৈরথে লড়তে হবে। সে একজন মানুষ। আমরা কোনো ঝুঁকি নেব না। আমিই তাকে সবচেয়ে বেশি চাই, তার সতীর্থরাও চায়। কিন্তু তার সুস্থতা সবার আগে।’
সান্তোস কোচের ভাষায়, পুরোপুরি ফিট থাকলে নেইমার এমন পার্থক্য গড়ে দিতে পারেন, যা খুব কম খেলোয়াড়ই পারেন।
গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তবে ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (৭৯ গোল)। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবায়নের লড়াইও কঠিন হয়ে উঠছে তার জন্য।
আরও পড়ুন: টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো
এদিকে নেইমারের ওপর চাপ কমাতে চান সতীর্থ গ্যাব্রিয়েল বারবোসা গাবিগোল। তিনি বলেন, ‘সে আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, একজন আইডল এবং অধিনায়ক। তার নেতৃত্ব অসাধারণ। আমরা চাই সে যেন কোনো চাপ ছাড়াই, শতভাগ সুস্থ হয়ে ফেরে, নিজেকে উপভোগ করে খেলতে পারে। এতে সান্তোস ও জাতীয় দল—দু’পক্ষই উপকৃত হবে।’
]]>
৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·