নেইমারকে দলে নিতে আগ্রহী এমএলএসের ক্লাব

৩ দিন আগে
ব্রাজিলিয়ান সুপারস্টার নেয়মারকে ঘিরে মেজর লিগ সকারে (এমএলএস) জোর আগ্রহ তৈরি হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এমএলএসের ক্লাব এফসি সিনসিনাটি ইতোমধ্যেই নেইমারের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ। ২০২৬ এর শেষ পর্যন্ত এই চুক্তির মেয়াদ আছে। একইসঙ্গে তিনি কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় জায়গা করে নেওয়ার লক্ষ্যেও কাজ করছেন। দীর্ঘদিনের ইনজুরি থেকে ফিরে তিনি খুব দ্রুতই নিজের দক্ষতার ঝলক দেখাতে শুরু করেছেন।


সূত্র জানিয়েছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এফসি সিনসিনাটি মূলত নেইমারের আগ্রহ ও তার আর্থিক চাহিদা যাচাই করছে।


ক্লাবটি মনে করে, তাদের শক্তিশালী আর্থিক সামর্থ্য ও আধুনিক সুযোগ-সুবিধা আন্তর্জাতিক তারকাদের আকর্ষণ করতে পারে।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল


তবে বড় একটি বাধা হচ্ছে, এই মুহূর্তে তাদের কোনো 'ডেজিগনেটেড প্লেয়ার' স্লট খালি নেই। এই স্লটগুলো বর্তমানে কেভিন ডেনকি, মাইলস রবিনসন এবং এভানডারের দখলে আছে।


আগামী কয়েক মাসে বোঝা যাবে, আলোচনা কতদূর এগোয় এবং নেইমার সাও পাওলো ছেড়ে ওহিওতে যেতে রাজি হন কি না। আল হিলালে সংক্ষিপ্ত ও হতাশাজনক সময় কাটানোর পর, শিকাগো ফায়ারে তার যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা না করে সান্তোসে ফিরে গিয়েছিলেন তিনি।


আরও পড়ুন:  পুরুষ দলে নারী কোচকে নিয়োগ দিয়ে ইতিহাস গড়ল জার্মান ক্লাব


গত মৌসুমে নেইমার সান্তোসকে সিরি আ'য় টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে তিনি ১১টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। চলতি মৌসুমে মাত্র ৪ ম্যাচেই তিনি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করে ফেলেছেন।


এত ভালো পারফরম্যান্স সত্ত্বেও, তাকে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে রাখা হয়নি। এতে নেইমার হতাশা প্রকাশ করে বলেছেন, তিনি 'দুঃখিত ও হতাশ', তবে আগামী বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে জায়গা পেতে কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন