নিহত মমিনুর ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি মমিনুর ইসলাম বাবার অটোভ্যান চালাতো। বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে। পরে রাতে বাড়িতে ফিরে না আসলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
আরও পড়ুন: রামুর রাবার বাগানে মিললো নিখোঁজ অটোচালকের মরদেহ
আজ সকালের দিকে স্থানীয়রা ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ধানক্ষেতে ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যানটি ছিনিয়ে নিয়েছে। বিষয়টি তদন্ত করছি, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।’

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·