নিয়োগ দেবে ইবনে সিনা, ভাতাসহ মিলবে লাভের ভাগও

৭ ঘন্টা আগে
কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ম্যানেজার/সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা ও লাভের ভাগসহ নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দিবে প্রতিষ্ঠানটি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার

 

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয়  

 

শিক্ষাগত যোগ্যতা: এম. ফার্ম/এম.এসসি

অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: ১২ থেকে ১৫ বছর

 

আরও পড়ুন: আকিজ গ্রুপে ৬০ জনের চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন

 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

 

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল: গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

 

আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন