নিয়মিত সন্ধ্যায় মাথা ব্যথা হওয়ার কারণ
১. মানসিক চাপ ও ক্লান্তি: সারা দিনের কাজ, চিন্তা ও স্ক্রিন টাইমের চাপ জমে সন্ধ্যায় মাথা ব্যথা শুরু হয়।
২. চোখের সমস্যা: বেশি সময় মোবাইল/কম্পিউটার দেখা। চশমার পাওয়ার ঠিক না থাকা। চোখের পেশি ক্লান্ত হয়ে ব্যথা তৈরি করে।
৩. পানিশূন্যতা: দিনভর কম পানি খেলে বিকেলের পর মাথা ভারী লাগে ও ব্যথা শুরু হয়।
৪. দেরিতে বা অনিয়মিত খাবার: দুপুরের খাবার দেরিতে খেলে আবার বিকেলে কিছু না খেলে সন্ধ্যায় মাথা ব্যথা করে। রক্তে শর্করা কমে গিয়ে মাথা ব্যথা হয়।
আরও পড়ুন: কোলন ক্যানসারের প্রাথমিক লক্ষণ কী?
৬. ঘাড় ও কাঁধের পেশির টান: ভুল ভঙ্গিতে বসে কাজ, দীর্ঘক্ষণ ঝুঁকে থাকা—ঘাড়-কাঁধ শক্ত হয়ে মাথায় ব্যথা ছড়ায়।
৭. মাইগ্রেন: অনেকের মাইগ্রেনের ব্যথা নির্দিষ্ট সময়ে হয়—বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে। সাথে থাকতে পারে; আলো বা শব্দে অস্বস্তি, বমি ভাব, চোখের সামনে ঝাপসা।
৮. রক্তচাপের সমস্যা: বিকেলের দিকে কারও কারও বিপি ওঠানামা করলে মাথা ব্যথা হয়।
আরও পড়ুন: শীতে সাইনাসের ব্যথা কমানোর ৫ উপায়
কখন সতর্ক হবেন?
এগুলো থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন—
১. প্রতিদিন ব্যথা বাড়ছে
২. হঠাৎ খুব তীব্র ব্যথা
৩. চোখে ঝাপসা, বমি, হাত-পা অবশ
৪. ব্যথার সাথে জ্বর বা ঘাড় শক্ত হয়ে যাওয়া
]]>
৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·