মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মাঠের দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা ও স্বরূপানন্দ কুমারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বেঙ্গালুরুর ব্যাটার টিম ডেভিড। ঘটনাটি ঘটে ১৮তম ওভারে, যখন হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মেরেছিলেন ডেভিড।
আরও পড়ুন: হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা কলকাতা অবশেষে পাথিরানাকে দলে পাচ্ছে
এরপর বল বদলানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা, তবে পরিবর্তিত বলে অসন্তোষ প্রকাশ করেন ডেভিড। এক পর্যায়ে আম্পায়ারের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
আইপিএলের আচরণবিধির ২.৪ ধারা ভাঙার দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পরে নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন তিনি।
আরও পড়ুন: আইপিএল ক্যারিয়ারে বুমরাহর এমন দুর্দিন কখনও যায়নি
অন্যদিকে, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে শাস্তি পেতে হয়েছে ধীরগতির ওভার রেটের কারণে। এ জন্য তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, রবিবারের এই ম্যাচটি ৪ ঘণ্টা ২২ মিনিট স্থায়ী হয়, যা চলতি মৌসুমের দীর্ঘতম ম্যাচ হিসেবে রেকর্ড হয়েছে।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·