নিহত স্কুলছাত্রীদের স্মরণে স্কুলব্যাগ হাতে মাঠে নামলেন ইরানের ফুটবলাররা

২ সপ্তাহ আগে
সম্প্রতি ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলায় নিহত স্কুলছাত্রীদের স্মরণে আবেগঘন এক দৃশ্যের জন্ম দিয়েছে ইরান জাতীয় দলের সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) তুরস্কে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সময় ইরানের খেলোয়াড়দের হাতে ছিল ছোট ছোট স্কুলব্যাগ। জাতীয় সংগীতের সময় তারা নিজেদের সামনে গোলাপি ও বেগুনি রঙের সেই ব্যাগগুলো ধরে রেখে নিহত শিশুদের প্রদি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া খেলোয়াড়দের হাতে ছিল কালো আর্মব্যান্ড।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির ঘটনা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলে। এতে ১৭৫ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের বড় অংশই ছিল শিশু। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। 

 

ইরান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মেহদি মোহাম্মদ নবী রয়টার্সকে বলেছেন যে, খেলোয়াড়রা নিহতদের প্রতি সংহতির প্রতীকী প্রকাশ হিসেবে এই প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের দোভাষীর মাধ্যমে ফারসি ভাষায় নবী বলেন, ‘মেয়েদের স্কুলে বোমা হামলায় তারা গভীরভাবে মর্মাহত এবং তাদের সহানুভূতি প্রকাশ করতে চেয়েছিল। এটি দলের একটি সম্মিলিত সিদ্ধান্ত ছিল। আমরা ঐক্যবদ্ধ।’ 

 

আরও পড়ুন: মেসি নামার পর গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

 

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তদন্তকারীদের প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত মিলেছে, হামলাটি তাদের বাহিনীর কার্যক্রমের ফল হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি; তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত অনুসন্ধান চলছে। 

 

এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান কাপের এক ম্যাচে ইরানের নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় জাতীয় সংগীত বাজানোর সময় নীরব অবস্থান নেন। এই ঘটনাকে কেন্দ্র করে তেহরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন তাদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। 

 

আরও পড়ুন: বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা

 

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তার ছায়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল ইরান ফুটবল ফেডারেশন। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। 

 

অন্যদিকে, তুরস্কে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ইরান ২–১ গোলে নাইজেরিয়ার কাছে পরাজিত হয়। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) কোস্টারি

]]>
সম্পূর্ণ পড়ুন