শনিবার বিকেলে ভারত থেকে ৩টি ট্রাকে ১১৬ টন গম আমদানির মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধের পর আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের গম আমদানি কারক মিফা ইন্টারন্যাশনাল এ গমগুলো আমদানি করেছেন। যা ভারতের ইজান ট্রেডার্স রফতানি করেছেন। এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২সালের ১৩ মে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।
হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, গম রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল গত ১৩ই ফেব্রুয়ারি ভারত সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছিল। এর ফলে নিষেধাজ্ঞার কারণে অনেকদিন ধরে গম রফতানি বন্ধ ছিল। তাদের নতুন নির্দেশনার কারনে সেই সময় থেকে গম আমদানিতে আর কোনো বাধা ছিল না। কিন্তু সেসময়ে ভারতে পুরানো গম ছিল যার তুলনায় দাম বেশি ছিল। কিন্তু বাংলাদেশে অন্য দেশ থেকে আমদানিকৃত গম কম দামে বিক্রি হতো। এর ফলে পরতা না থাকায় এতদিন গম আমদানি হয়নি। আজকে বন্দর দিয়ে দীর্ঘদিন বন্ধের পর পরীক্ষামুলক ৩ ট্রাক গম আমদানি হয়েছে। তবে ভারতের এফসিআই জাতের গমটির মান ভালো। এটি দিয়ে ভালো ময়দা তৈরি হয়। যার কারণে চাহিদা থাকায় সেটি হয়তো আমদানি হচ্ছে।’
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার ৩০০ টন ডিজেল
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সবশেষ গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গম আমদানি হয়েছিল। এর পর থেকে বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। মূলত ভারত সরকার গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এ গম আমদানি বন্ধ ছিল। সম্প্রতি তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় দীর্ঘ ৩ বছর ৬ মাস ১৩দিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·