নিশ্চিত হলো বাংলাদেশের সুপার সিক্সের প্রতিপক্ষ

৪ সপ্তাহ আগে
নিউজিল্যান্ড ও ভারত ম্যাচ দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা। ভারতের কাছে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের নিচে থেকে গ্রুপপর্ব শেষ করেছে নিউজিল্যান্ড। এর মাধ্যমে নির্ধারিত হয়েছে সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ।

গ্রুপপর্বের ৪ গ্রুপের প্রতিটি থেকে ৩টি করে দল সুপার সিক্সে উঠেছে। ‘এ’, সি, ও ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠা দলগুলো হলো যথাক্রমে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।


সুপার সিক্সে এই ১২ দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ ও ‘ডি’র দলগুলোর স্থান হয়েছে ২ নম্বর গ্রুপে, ‘বি’ ও ‘সি’র দলগুলোর ১ নম্বর গ্রুপে। অর্থাৎ বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে এই পাঁচ প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ খেলবে না, খেলবে অন্য গ্রুপ থেকে আসা ২টি দলের সঙ্গে।


আরও পড়ুন: বাংলাদেশের বাদ পড়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণের ব্যাপারে আইসিসির বিবৃতি


নিয়ম অনুযায়ী ‘বি’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে যথাক্রমে প্রথম ও তৃতীয় হওয়া ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। ২৬ জানুয়ারি বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আজিজুল হাকিম তামিমদের সুপার সিক্সের লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ৩১ জানুয়ারি।


সুপার সিক্সে উঠা দলগুলোর মধ্যে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কেবল ১ পয়েন্ট পেয়েছিল। সুপার সিক্সে যুবা টাইগারদের এটাই সম্বল। ১ পয়েন্ট নিয়ে ২ নম্বর গ্রুপের চারে আছে তারা। এক ও দুইয়ে থাকা ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট ৪ করে। তিনে থাকা পাকিস্তানের ২। বাংলাদেশের নিচে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এখান থেকে সেরা দুটি দল যাবে সেমিফাইনালে।

]]>
সম্পূর্ণ পড়ুন