নির্বাচনে মনোনয়ন নিয়ে লড়াইয়ের গল্প বলবে ‘জনম জনম’

৪ সপ্তাহ আগে
জাতীয় নির্বাচনের আগেই নির্বাচনী মনোনয়নের লড়াইয়ের গল্প নিয়ে আসছে নতুন নাটক ‘জনম জনম’। এটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম।

রহস্য নিয়ে নতুন নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, গল্পটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার। নাটকের গল্পটি দেখে যে কেউ অবাক হবেন, এটুকু কথা দিতে পারি। কারণ এটাই রাজনীতি।

 

নতুন এ নাটকে গল্প শুরু হবে দুই উপজেলা চেয়ারম্যানকে নিয়ে। যাদের একজন বর্তমান, অন্যজন প্রাক্তন। নাটকে দেখা যাবে দুই চেয়ারম্যান লড়াই করবেন নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে। তাদের দলীয় রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে তাদের দুই সন্তানও। এরপরই গল্পে দেখা যাবে নাটকীয় মোড়।

 

নাটকে দুই উপজেলা চেয়ারম্যানের সন্তান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে। সিএমভি’র ব্যানারে পলিটিক্যাল থ্রিলার ঘরানার এ নাটক রচনা করেছেন রায়হান মাহামুদ।

 

নতুন নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন,

নাটকটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার। গল্পটি দেখে যে কেউ অবাক হবেন, এটুকু কথা দিতে পারি। কারণ এটাই রাজনীতি। 

 

নিখাদ গ্রামীণ প্রেমের গল্পে ইয়াশ, নীহা ছাড়া আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিন প্রমুখ।

 

আরও পড়ুন: ঈদুল ফিতরে আসছে ইয়াশ-পারসার সিনেমা

 

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘জনম জনমে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই মুক্তি পাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

আরও পড়ুন: প্রথমবার জুটি গড়লেন প্রীতম-মেহজাবীন

]]>
সম্পূর্ণ পড়ুন