মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে।
এ সময় তারা পৌর শাপলা চত্বর, বিএলএস রোড, উপজেলা চত্বর হয়ে আবারো মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করেছে। ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। একইসঙ্গে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। বিশেষভাবে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হয়।
এদিকে নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর মাঠে আগমনে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।
আরও পড়ুন: নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩
স্থানীয়রা জানান, নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদী।
মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট জানিয়েছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম চালানো হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·