সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালী হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধের ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ব্লক বাঁধের মাধ্যমে এ এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।’
আরও পড়ুন: ক্ষমতায় গেলে বিএনপি মাদক স্পটগুলো বন্ধ করবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। আর এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।’
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সময় সংবাদ
মা-বোনদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আপনারা দেশ উন্নয়নের গর্বিত অংশীদার। আমরা আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করবো।’
আরও পড়ুন: মা ও গৃহিণীদের ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনারা তাকে ভোট দিন, আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ।’
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন: নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি যুবদল যুবদল নেতৃবৃন্দ।
]]>

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·