এসব জেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। মঙ্গলবার বিজিবি খুলনা অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি খুলনা ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।
নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নির্বাচনী নিরাপত্তায় ৯৩টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। কুইক রেসপন্স ফোর্স হিসেবে থাকবে কে-নাইন ডগ স্কোয়াড ও র্যাপিড অ্যাকশন টিম; প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতিও রয়েছে।তফসিল ঘোষণার পর থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সব নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন শেষ হবে।
আরও পড়ুন: আল্লাহর তরফ থেকে দূত হিসেবে আমাকে পাঠানো হয়েছে: জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী ছয় জেলার প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।
]]>
৪ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·