আগারকারের দায়িত্বকালে ভারত তিনটি আইসিসি শিরোপা জিতেছেটি–২০২৪ ও ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ভারত ২০২৩ সালের ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে বিসিসিআই তাকে ধরে রাখতে আগ্রহী বলেই জানা গেছে।
বিসিসিআই'র এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আগারকারের সময়ে দল খুব মসৃণভাবে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। বোর্ড মনে করছে, তার চালিয়ে যাওয়া উচিত। আইপিএলের ম্যাচ চলাকালীন বোর্ড কর্মকর্তারা তার সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন।'
এদিকে, সূর্যকুমার যাদব ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে নেতৃত্ব দিলেও, ব্যাট হাতে তার অনিয়মিত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকস অভিযানে তিনি ভারতের পরিকল্পনায় থাকবেন কি না, তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি বোলারকে অনুসরণ করে সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড !
এই প্রেক্ষাপটে জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফর সূর্যকুমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেখানে তার অধিনায়কত্বের চেয়ে ব্যাটিং পারফরম্যান্সই বেশি নজরে থাকবে। এই সফরই নির্ধারণ করতে পারে, ২০২৮ সালের বড় আসরগুলো, অর্থাৎ অলিম্পিক ক্রিকেট ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে আরও দুই বছর রাখা হবে কি না।
তবুও সূর্যকুমার এখনও প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ। গম্ভীর নিজেও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর আশা করছেন।
তবে আগারকার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি গম্ভীরের মতের সঙ্গে একমত হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। কারণ অলিম্পিকের সময় সূর্যকুমারের বয়স হবে প্রায় ৩৮ বছর।
বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানায়, 'অবশ্যই সূর্য এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু ব্যাটার হিসেবেও তাকে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে। যুক্তরাজ্য সফরে সে নেতৃত্ব দেবে, তবে এরপর ২০২৮ পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা পুরোপুরি পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।'
সূর্যকুমারের জন্য ২০২৫ সাল ছিল হতাশার। তার স্ট্রাইক রেট নেমে গিয়েছিল ১২০-এর নিচে এবং তিনি একটি ফিফটিও করতে পারেননি। তবে ২০২৬ সালে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি চারটি অর্ধশতক করেন এবং স্ট্রাইক রেট ছিল ১৬০-এর বেশি।
আরও পড়ুন: পাকিস্তান দলে আমার জায়গা পাওয়া উচিত নয়: রিজওয়ান
তবে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ ছাড়া বড় কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। বড় দলগুলোর বিপক্ষে তার রান ছিল যথাক্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১১ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে শূন্য।
ভারতের টপ অর্ডার এখন দারুণ শক্তিশালী এবং বৈভব সূর্যবংশী এখনও পুরোপুরি সুযোগ পাননি। দলে নিজের জায়গা শক্ত করতে সূর্যকুমারকে আরও ধারাবাহিক হতে হবে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·