‘খেলোয়াড়ের কক্ষে অননুমোদিত ব্যক্তিকে প্রবেশ করার সঙ্গে জড়িত’ থেকে নিরাপত্তাবিধি ভাঙায় লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ১০ লাখ রুপি জরিমানা করেছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এটি কোনো ইচ্ছাকৃত নিয়ম লঙ্ঘন ছিল না; বরং ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, ‘ঘটনাটি জনসমক্ষে যেভাবে এসেছে, সেটা অতিরঞ্জিত এবং আসল প্রসঙ্গ ছাপিয়ে যায়।’
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার রাতে শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার সঙ্গে চারজন অননুমোদিত দর্শনার্থী দেখা করতে আসেন। নিরাপত্তাকর্মী ও পিসিবি কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও দর্শনার্থীদের খেলোয়াড়দের ফ্লোরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না মেলা সত্ত্বেও নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে শাহিন ও রাজা সেসব দর্শনার্থীকে হোটেলের রুমে নিয়ে যান। সেখানে তাঁরা প্রায় তিন ঘণ্টা অবস্থান করেছিলেন বলে পিএসএল প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছে পাঞ্জাব পুলিশের পাঠানো চিঠিতে দাবি করা হয়।
লাহোর কালান্দার্সের অলরাউন্ডার সিকান্দার রাজাযদিও কালান্দার্স অলরাউন্ডার রাজা দাবি করেন, দর্শনার্থীদের সঙ্গে তাঁরা ‘প্রায় ৪০ মিনিট ওপরে’ ছিলেন। ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে রাজা বলেন, ‘দোষ আমার, শাহিনের নয়। আমার অনুরোধেই সে নিচে যায়। কারণ, তারা আমার পরিবার ও বন্ধু; আমি তাদের সঙ্গে বিজনেস সেন্টারে দেখা করতে চাইনি।’
বাংলাদেশ সফরে কিউই দলে ফিরলেন ফিশার-ও’রুর্ক-টিকনার, অধিনায়ক ল্যাথামএ ঘটনায় পিএসএলের কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনার পরপরই তদন্ত শুরু করে লাহোর কালান্দার্স। বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে’ অধিনায়কের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে।
কালান্দার্সের বিবৃতিতে বলা হয়, ‘শৃঙ্খলার স্বার্থে ও দৃষ্টান্ত স্থাপনে শাহিন আফ্রিদির সংশ্লিষ্টতার কারণে তাকে ১০ লাখ রুপি জরিমানা করার স্বপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এ বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণসহ একটি আনুষ্ঠানিক প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) দেওয়া হয়েছে।’
Following claims of a security protocol breach in the PSL, Sikandar Raza addresses the situation involving himself and Shaheen Shah Afridi. #TOKSports #SikandarRaza #ShaheenShahAfridi #PSL11 pic.twitter.com/LM7ddOO3A0
— TOK Sports (@TOKSports021) March 29, 2026পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে শাহিনের নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ২। ২৬ মার্চ হায়দরাবাদ কিংসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও গত রোববার করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও ২ কোটি রুপি জরিমানা নাসিমের







Bengali (BD) ·
English (US) ·