লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তাদের দাবি, এটি ইচ্ছাকৃত কোনো নিয়ম ভাঙা ছিল না; বরং ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। ফ্র্যাঞ্চাইজিটি আরও বলেছে, ঘটনাটি জনসমক্ষে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার তুলনায় অতিরঞ্জিত।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৮ মার্চ) রাতে আফ্রিদি ও সিকান্দার রাজার সঙ্গে দেখা করতে চারজন দর্শনার্থী আসেন। নিরাপত্তাকর্মীদের অনুমতি না পাওয়া সত্ত্বেও তারা খেলোয়াড়দের ফ্লোরে ওঠেন এবং পরে হোটেল কক্ষে কিছু সময় অবস্থান করেন।
তবে এই ঘটনায় দায় নিজের কাঁধে নিয়েছেন রাজা। তিনি জানান, দর্শনার্থীরা তার পরিবার ও বন্ধু হওয়ায় তিনি নিজেই তাদের সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন। তার ভাষ্য, তারা খুব অল্প সময়ের জন্যই সেখানে ছিলেন।
আরও পড়ুন: নাসিম শাহ’কে মোটা অঙ্কের জরিমানা করলো পিসিবি
ঘটনার পরপরই বিষয়টি তদন্ত শুরু করে লাহোর কালান্দার্স। শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহি নিশ্চিত করতে ক্লাব কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে অধিনায়কের ওপর জরিমানা আরোপ করেছে। একই সঙ্গে পুরো ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর কাছেও জমা দেয়া হয়েছে।
চলতি পিএসএলের আসরে লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচে এক জয় ও এক হারে তাদের সংগ্রহ ২ পয়েন্ট।

২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·