সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে একটি সম্মাননা অনুষ্ঠান শেষ করার পরপরই কে বা কারা তার মৃত্যুর খবরটি ছড়িয়ে দেয়। মুহূর্তেই সেই বিভ্রান্তি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়ে। উদ্বেগ তৈরি হয় ভক্ত-অনুরাগীদের মাঝে। বাংলাদেশ থেকে পাকিস্তান, কিংবা আমেরিকা থেকে ইংল্যান্ড—সব প্রান্ত থেকেই আসতে থাকে একের পর এক ফোন আর মেসেজ।
আরও পড়ুন: দেড় কোটি টাকা আত্মসাৎ, জুবিন গর্গের মৃত্যু রহস্যের নতুন মোড়!
সুস্থ ও প্রাণবন্ত রুনা লায়লা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, তিনি পুরোপুরি ভালো আছেন। আচমকা এমন ঘটনায় তিনি কেবল ক্ষুব্ধই নন, বরং মানসিকভাবেও আহত হয়েছেন। তার মতে, এমন ভিত্তিহীন খবর শুধু শিল্পীকে নয়, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
শিল্পী আক্ষেপ করে বলেন, অতীতেও অনেক তারকাকে নিয়ে এমন করেছে একটি চক্র। কোনো তথ্য যাচাই না করেই সামাজিক মাধ্যমে তা শেয়ার করার প্রবণতাকে তিনি দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেন। রুনা লায়লা ভক্তদের অনুরোধ জানিয়েছেন, এই ধরনের গুজব যেন কেউ বিশ্বাস না করেন এবং তা না ছড়ান।
আরও পড়ুন: মহাকালের স্রোতে আজও অমলিন মান্না দে
দিল্লিতে সম্মাননা নিতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হলো, তা পেছনে ফেলে সুস্থ শরীরে দ্রুতই দেশে ফিরবেন এই সুর সম্রাজ্ঞী—এমনটাই প্রত্যাশা সবার।

২১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·