চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে আলো ছড়াচ্ছেন উসমান তারিক। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে শিকার করেছেন ৮ উইকেট। বিশ্বকাপে সময়টা যে বেশ ভালোই উপভোগ করছেন, সে কথাও অবশ্য অকপটেই স্বীকার করলেন তারিক।
আরও পড়ুন: বৃষ্টিতে ভেসে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
বৃষ্টির কারণে সুপার এইটে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে ম্যাচের আগে উসমান তারিক বলেন, ‘আমি আশা করিনি যে আমি সব কিংবদন্তি এবং আপনাদের (ধারাভাষ্যকার) থেকে এতটা প্রশংসা পাব। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি এবং সেই সাথে নিজের পারম্যান্সও। আমি সামনের দিকে তাকিয়ে আরও ভালো করার চেষ্টা করছি।’
নিজেকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন তারিক। তিনি বলেন, ‘সত্যি বলতে, ৬ বা ৭ বছর আগে আমি যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম তখনো আমি আজকের মতো এতটা প্রস্তুত ছিলাম না। তো আমি জানতাম না তখন কিভাবে রেসপন্স করব।’
আরও পড়ুন: অভিষেকের ঘাটতি পূরণ করে নেব: সূর্যকুমার যাদব
ডেলিভারির আগে কিছুটা থেমে গিয়ে বল করেন তারিক, যে কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা। তবে তিনি শুরু থেকেই এভাবে বল করতেন। তিনি জানান, থেমে গেছেন মনে হলেও পুরোপুরি থেমে যান না।
তারিক বলেন, ‘অ্যাকশনটা যখন আমি টেনিস বলে বোলিং করতাম তখন থেকেই এমন। আপনি স্লো-মোশনে দেখলে টাইমিংটা বুঝবেন, কিন্তু আমি ধীরে মুভ করছি। আমি শুধু চেষ্টা করি আমার বোলিং অ্যাকশনের সময় বাধা দূর করতে। এভাবেই এটা আমার জন্য কাজ করছে।’
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·