নিজের ছেলেও নাকি তাকে ডাকতেন ‘চাচা’ বলে

৩ সপ্তাহ আগে
পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে মজার ছলে ডাকা হয় চাচা বলে। তবে দলের সতীর্থরা কিংবা বিপক্ষ দলের খেলোয়াড়রা চাচা বলে ডাকলে ব্যাপারটা মেনে নেয়া যায়। কিন্তু যখন নিজের ছেলেই তাকে চাচা বলে ডাকেন, তখন কী আর মেনে নেয়া যায়!

এতদিন জাতীয় দলের সতীর্থরা ইফতিখার আহমেদকে ডাকতেন চাচা বলে। এখন তো পরিচারের সদস্যরাও তাকে এই নামে ডাকা শুরু করেছেন। নিজের ছেলেই নাকি তাকে চাচা বলে ডাকতেন। 

 

ইফতিখার আহমেদ নিজেই অবশ্য অকপটে স্বীকার করেছেন যে, তার ছেলেও নাকি তাকে একদিন চাচা বলে ডাকতেন। এক পডকাস্টে সঞ্চালক তাকে বললেন, ভাবি আপনাকে কখনো চাচা বলে ডাকতেন কি না। সঙ্গে সঙ্গেই তার ছেলের কথা বললেন। ইফতিখার বললেন, ‘একবার আমি মোবাইল দেখছিলাম। তখন আমার ছেলে বাবা বাবা বলে ডেকেছে,পরে হঠাৎ করেই বললো চাচা। পরে আমি তাকে বলেছিলাম, না বেটা, আমাকে ভাই বলে ডাকো।’ 

 

আরও পড়ুন: সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ, দায়িত্বে আছেন বাংলাদেশের সৈকতও

 

তবে ক্রিকেটার ইফতিখার আহমেদের চাচা নামের পেছনে রয়েছে একটা মজার গল্প। তিনি নিজেই একবার সে বিষয়ে বলেছিলেন। ‘আমাদের জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ ছিল। ব্রেন্ডন টেলর খলছিল, আমি বোলিং করছিলাম। অধিনায়ক বাবর আজমকে বলেছিলাম, আমার বল স্পিন করছে। মিড উইকেট সামনে এনে স্কয়ার লেগ বাইরে পাঠাও। কারণ টেলর খেলবে মিড উইকেটে, কিন্তু স্পিনের কারণে বল যাবে স্কয়ার লেগে। পরের বলটিতে টেলর পা সরিয়ে মারলে বল উড়ে যায় স্কয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে। তখন বাবর বলতে শুরু করলেন, ওয়েল ডান; চাচা-এ ক্রিকেট। মানে ও (বাবর) বলতে চেয়েছে যে আপনার এত বুদ্ধি, তাই আপনি চাচা-এ-ক্রিকেট।’ 

 

Iftikhar's son called him 'Chacha' too 😂 https://t.co/ZHSKOXZQOR

— Rizwan Haider (@razi_haider) February 20, 2026

 

টেলরের উইকেট উদযাপনের সময় বাবরের কথাটা স্টাম্প মাইকে ধরা পড়ে। সেখান থেকেই পাকিস্তান সমর্থকদেরও ‘চাচা’ বনে যান ইফতিখার। ‘ম্যাচ শেষে মোবাইল হাতে নিয়ে দেখি সবাই আমাকে চাচা-চাচা বলে মেসেজ পাঠাচ্ছে। এটিই আসলে গল্প। মানুষ প্রায়ই বলে। আমিও এখন উপভোগ করছি। ব্র্যান্ড হয় না? মানুষ কোটি টাকা ঢালে তাতে। আমিও অমন একটা ব্র্যান্ড হয়ে গেছি।’ 

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারানোর হুঁশিয়ারি দেওয়া ওমান পাত্তাই পেল না

 

এই গল্পটা অবশ্য পুরোনো। ২০২৩ সালে বিপিএল খেলতে এসে গল্পটি শেয়ার করেছিলেন ইফতিখার আহমেদ। তা না হলে হয়তো তাকে চাচা বলে ডাকার আসল ঘটনা জানা হতো না। 

 

সেখান থেকেই ইফতিখার আহমেদকে চাচা বলে ডাকেন দলের সতীর্থরা। তবে সতীর্থরা যে যাই বলুক মানা যায়, তাই বলে নিজের ছেলেও যখন চাচা বলে ডাকে, ব্যাপারটা কী মেনে নেয়া যায়? ইফতিখার আহমেদ নিজেও হয়তো বিষয়টি মজা হিসেবেই উপভোগ করেন এখন।

]]>
সম্পূর্ণ পড়ুন