নিজ কেন্দ্রে ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

৪ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।


ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। ভোট কেন্দ্র রয়েছে ১১৭টি। আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরও পড়ুন: ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না: শামা ওবায়েদ


মোট ভোটার রয়েছে তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৭২ হাজার ৯০৪ জন। আর নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৯ হাজার ১৩৭ জন।


ফরিদপুর জেলায় ৪টি সংসদীয় আসন রয়েছে। জেলায় ৯টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৮১টি ইউনিয়ন রয়েছে। জেলার আয়তন দুই হাজার ৫২.৮৬ বর্গকিলোমিটার। জেলার জনসংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৮৭৯ জন। ভোটার রয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১১ জন, আর নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন। ভোটকেন্দ্র রয়েছে ৬৫৭টি।


আরও পড়ুন: এনআইডি কার্ড ও মোবাইল নম্বর চাইলে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দিবেন: শামা ওবায়েদ


এ দিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসার সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।


এ ছাড়া ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে স্টাইকিং ফোর্স। 

]]>
সম্পূর্ণ পড়ুন